Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 03:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং। দেশটির দাবি, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নষ্ট করবে। এতে কোনো পক্ষেরই লাভ হবে না।

    শুক্রবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের বিরোধিতা করে আসছে চীন। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা ব্যাহত করে। তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা উচিত। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বজায় রাখতে হবে।

    মূলত, চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে কথিত সম্পর্ক এবং এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ওঠা বিতর্কের জেরে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের আশঙ্কাও এ ঘটনার সঙ্গে যুক্ত বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং পদত্যাগ করেন। একই দিন তার স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়।

    অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর মেগাস্পিডের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার প্রযুক্তি চীনে পাচারের আশঙ্কা সম্পর্কে অবগত থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে চীনে চিপ রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও চীনে চিপ রপ্তানি সীমিত করার পক্ষে মত দিয়েছেন। তার ভাষ্য, বিষয়টি নিয়ে কংগ্রেসে ক্রমেই ঐকমত্য তৈরি হচ্ছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো চলতি বছরের বসন্তে একটি স্মারকলিপি প্রচার করেছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এতে অ্যালিস হুয়াংকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। তবে তিনি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন।
    এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীন বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দেশটির অগ্রগতি ঠেকাতে প্রযুক্তিগত অবরোধ তৈরির অজুহাত হিসেবে এসব অভিযোগ তোলা হচ্ছে।

    এমন উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দক্ষিণ চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের বাণিজ্যিক ও প্রযুক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
    পূর্ববর্তী খবরবোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.