Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 20 September 2026, 01:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এপস্টেইন মোসাদের এজেন্ট ছিলেন
    আন্তর্জাতিক

    এপস্টেইন মোসাদের এজেন্ট ছিলেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এপস্টেইন মোসাদের এজেন্ট ছিলেন

    যৌন সন্ত্রাসী জেফরি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।

    সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।

    এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন। যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে।

    এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে আঁড়ি পাতেন তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কি কথা হতো সেগুলো তিনি মোসাদকে জানাতেন।

    সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি শুনতে পান তিনি এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, “এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা।”এমনকি এই প্রফেসর নিজেও মোসাদের সুবিধাভোগী ছিলেন বলে জানিয়েছেন সূত্রটি।

    হার্ভাডের প্রফেসর এলান ডারসোউইজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় আসামীপক্ষের হয়ে কাজ করেছেন; যার মধ্যে এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

    এপস্টেইন মোসাদের এজেন্ট ছিলেন
    পূর্ববর্তী খবরইউক্রেনের সীমান্তরক্ষী প্রধানকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত
    পরবর্তী খবর চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

    আরো সংবাদ পড়ুন

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

    ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

    হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

    September 20, 2026

    বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত

    September 20, 2026

    দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

    September 20, 2026

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    September 20, 2026

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    September 20, 2026

    বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.