Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 03:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কাশ্মিরে ফিরল ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা
    আন্তর্জাতিক

    কাশ্মিরে ফিরল ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাশ্মিরে ফিরল ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা

    চার বছর বন্ধ থাকার পর ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আবারও চালু হয়েছে ‘দরবার মুভ’ প্রথা। এটি আসলে দেড়শ’ বছরের পুরোনো রাজধানী স্থানান্তরের ঐতিহ্য।

    মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে পুনরায় চালু হওয়া এই প্রথা জম্মু-কাশ্মিরের রাজনৈতিক ভারসাম্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রোববার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, সপ্তাহান্তে শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি নথি বোঝাই বিশাল বাসবহর নিয়ে শ্রীনগর থেকে যাত্রা করেছে জম্মুর উদ্দেশে। সোমবার থেকে সেখানে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শীতকালীন রাজধানীর কার্যক্রম।

    এদিন জম্মুর সিভিল সেক্রেটারিয়েট বা সচিবালয় খুলে দেওয়া হবে এবং এটিই শীতকালীন সময়ের জন্য সরকারের সর্বোচ্চ কার্যালয় হিসেবে কাজ করবে।

    এর আগে রোববার দুপুরে জম্মুতে পৌঁছে দপ্তর পুনরায় চালুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার। এতে রাজ্যের আঞ্চলিক ভারসাম্যও নষ্ট হয়েছিল। আমি সেই অবিচার দূর করেছি।”

    প্রসঙ্গত, ১৮৭২ সালে মহারাজা গুলাব সিং এই প্রথা চালু করেন। এই প্রথার মাধ্যমে গ্রীষ্মে শ্রীনগর এবং শীতে জম্মু থেকে প্রশাসনিক কার্যক্রম চালানো হয়। দুই অঞ্চলের মানুষের কাছে সরকারকে সমানভাবে সহজলভ্য রাখতে এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

    ২০২১ সালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ব্যয় সংকোচনের যুক্তিতে এই প্রথা বন্ধ করেন। তখন বলা হয়েছিল, এতে বছরে প্রায় ২০০ কোটি রুপি সাশ্রয় হবে।

    তবে এই সিদ্ধান্তটি জম্মুর অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে এসেছিল। ব্যবসায়ীরা জানান, প্রশাসনিক স্থানান্তর বন্ধের পর তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালে জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই প্রথা পুনরায় চালুর দাবি জানিয়ে আন্দোলনও শুরু করে।

    স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলগুলো বলছে, দরবার মুভ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি জম্মু-কাশ্মিরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকও।

    এদিকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নতুন এক নির্দেশনায় জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শ্রীনগর ও জম্মু— দুই স্থান থেকেই কাজ পরিচালনা করতে হবে।

    কাশ্মিরে ফিরল ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা
    পূর্ববর্তী খবরকামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
    পরবর্তী খবর সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋজু

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.