Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 16 September 2026, 08:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ক্ষমা চাইলেন বিল গেটস
    আন্তর্জাতিক

    ক্ষমা চাইলেন বিল গেটস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ক্ষমা চাইলেন বিল গেটস

    দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস অনুতপ্ত বলে জানিয়েছেন। তবে, তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত লাখো নথির নতুন একটি অংশ প্রকাশ করে। এসব নথিতে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ইমেইল যোগাযোগ উঠে আসে, যেখানে উষ্ণ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত ছবির তথ্য পাওয়া যায়।

    প্রকাশিত নথির একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। সেখানে লেখা হয়, গেটসের সঙ্গে তার সম্পর্কের পরিধি ছিল রাশিয়ান মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের জন্য বিল গেটসকে মাদক জোগাড় করে দেয়া থেকে শুরু করে, বিবাহিত নারীদের সঙ্গে তার অবৈধ সাক্ষাৎ সহজ করে দেয়া পর্যন্ত।

    এ বিষয়ে ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য অনুতপ্ত, এবং আমি ক্ষমা চাই। ওই ইমেইলটি কখনো পাঠানোই হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না তার চিন্তাভাবনা কী ছিল। সে কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চাইছিল?’

    একইভাবে গেটসের এক মুখপাত্রও এ বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নতুন করে প্রকাশিত নথিগুলো শুধু এটিই প্রমাণ করে যে, এপস্টেইন গেটসের সঙ্গে চলমান সম্পর্ক না থাকায় হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলা ও মানহানির জন্য চেষ্টা করেছিলেন।’

    এদিকে, মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে ২০২২১ সালে বিবাহবিচ্ছেদ হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানান, এই নথিগুলো তার দাম্পত্য জীবনের খুবই বেদনাদায়ক সময়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা বলেন, ‘যে প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, আমি সেগুলোর সবটা জানতে পারি না। সেগুলোর উত্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং এমনকি আমার সাবেক স্বামীকেও দিতে হবে। আমাকে নয়।’

    বিল গেটস জানান, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে প্রথম দেখা করেন এবং তিন বছরে কয়েকবার তার সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কেও জড়াননি বলে দাবি করেন।

    ক্ষমা চাইলেন বিল গেটস
    পূর্ববর্তী খবর৪ বছর পর কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি
    পরবর্তী খবর নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানালেন উপ-প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

    ১১ কোটি টন বিরল মৃত্তিকা ও ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

    আদালতে জোড়া ধাক্কা খেল ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা

    September 15, 2026

    স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 15, 2026

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    September 15, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    September 15, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.