Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 03:30: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার
    আন্তর্জাতিক

    গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার

    গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রতিক্ষীত বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিসরীয় সম্প্রচার সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ চ্যানেল।

    গাজায় যুদ্ধাবসানের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই পরিকল্পনা মেনেই গঠিত হয়েছে এ কমিটি। গাজার নতুন এই সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ (এনসিএজি)।

    এনসিএজি সরকারের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ-কে। তিনি ব্যতীত বাকি ১৫ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে যে তারা সবাই গাজার বাসিন্দা ও পেশাজীবী ছিলেন।

    প্রেকৌশলীয় আলী আবদেল হামিদ শাথ এক সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-এর নেতৃত্বাধীন সরকারের উপ পরিকল্পনামন্ত্রী ছিলেন।

    এনসিএজি গঠনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিল মিসর ও কাতার। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, গাজার চূড়ান্ত শাসনক্ষমতার অধিকারী হবে বোর্ড অব পিস নামের একটি পরিষদ। ট্রাম্প নিজে সেই পরিষদের প্রধান হবেন। বোর্ড অব পিসের নির্দেশনা অনুযায়ী চলবে এনসিএজি সরকার।

    বোর্ড অব পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিসরে ‍থাকবেন বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ম্লাদেনভ। এনজিএসটি প্রধান আলী আবদেল হামিদ শাথ গতকাল ম্লাদেনভের সঙ্গে কায়রোতে বৈঠক করেছেন বলে জানা গেছে।

    এনসিএজি-এর গঠনের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই সরকারের নিম্নপর্যায়ে পশ্বিম তীরের পিএ সরকারের প্রভাব থাকবে।

    ২০২৩ সালে ইসরায়েলের ৭ অক্টোবর ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

    গাজায় আইডিএফের দুই বছরের সামরিক অভিযানে নিহত হন ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ২০২৫ সালের ৩০ এপ্রিল গাজায় যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন ট্রাম্প। ইসরায়েল ও হামাস সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে গাজায় তা কার্যকর হয়।

    ট্রাম্পের শান্তি পরিকল্পনা ছিল তিন স্তরের। প্রথম স্তর বা পর্যায় শুরু হয়েছিল ১০ অক্টোবর থেকে এবং শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। দ্বিতীয় পর্যায়ে গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন এবং হামাসকে নিরস্ত্রিকরণকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    পূর্ববর্তী খবরদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
    পরবর্তী খবর ব্লাড ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মিশরের

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    গোল শূন্যতে প্রথমার্ধের খেলা শেষ করল সুইজারল্যান্ড-কলম্বিয়া

    July 8, 2026

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    July 8, 2026

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    July 8, 2026

    ৩-২ গোলে মিশরের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 8, 2026

    মেসির গোলে ২-২ এ সমতায় ফিরল মিশর

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে মিশর

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.