Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 02:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজায় জাতিসংঘের ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    গাজায় জাতিসংঘের ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজায় জাতিসংঘের ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা জাতিসংঘের অন্তত ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গত চার দিনে ইসরায়েলি হামলায় গাজা সিটির ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) এসব ভবন ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যা হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সংস্থার কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি।

    তিনি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “গাজায় কোনো জায়গাই নিরাপদ নয়। কেউ নিরাপদ নয়। গাজা সিটি ও উত্তরাঞ্চলে বিমান হামলা বাড়ছে। ক্রমশ আরও বেশি মানুষ দিশেহারা অবস্থায় গৃহহীন হচ্ছে, অজানার পথে ছুটছে।”

    লাজারিনি আরও জানান, জোরপূর্বক ইউএনআরডব্লিউএকে আল-শাতি শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা বন্ধ করতে হয়েছে। “আমরা বিচ (আল-শাতি) ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ করতে বাধ্য হয়েছি। এটি ছিল ওয়াদি গাজার উত্তরে একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ পানি ও পয়োনিষ্কাশন সেবার অর্ধেকও সচল নেই।” যোগ করেন লাজারিনি।

    তিনি উল্লেখ করেন, ইউএনআরডব্লিউএ-এর মোট ১১ হাজার সদস্য এখনও উত্তর গাজা ও বাকি অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। লাজারিনি হতাশার সুরে প্রশ্ন রাখেন, “কতদিন আর অপেক্ষা করতে হবে যুদ্ধবিরতি কার্যকরের জন্য?”

    ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজা সিটির দখল নেয়ার লক্ষ্যে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে উচ্চতলার ভবনগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এ ছাড়া বাসিন্দাদের দক্ষিণ দিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হয়েছে, যেটিকে ইসরায়েল তথাকথিত “নিরাপদ মানবিক অঞ্চল” বলছে। অথচ সেখানে ইতোমধ্যেই শতাধিক হামলা চালিয়ে শত শত সাধারণ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

    গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্যমতে, ১১ আগস্ট থেকে এ পর্যন্ত কেবল গাজা সিটিতেই ইসরায়েলি বাহিনী ১ হাজার ৬০০টি টাওয়ার ও আবাসিক ভবন এবং ১৩ হাজার তাঁবু ধ্বংস করেছে। এর ফলে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখন গাজা সিটির অধিকাংশ বাসিন্দা পশ্চিমাঞ্চলের পাড়া-মহল্লায় ঠাসাঠাসি অবস্থায় বসবাস করছে। শুক্রবার থেকে এই এলাকাগুলোতে সবচেয়ে তীব্র ও ঘনবসতিপূর্ণ বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল।

    গাজায় জাতিসংঘের ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল
    পূর্ববর্তী খবরআগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান
    পরবর্তী খবর জামায়াতের ৫ দফা গণদাবি ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

    নেপালে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    August 30, 2026

    ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 30, 2026

    শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

    August 30, 2026

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    August 30, 2026

    বাড়ছে হ্রদের পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    August 30, 2026

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    August 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.