Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 05:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হচ্ছে : ট্রাম্প
    আন্তর্জাতিক

    গাজায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হচ্ছে : ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী খুব শিগগিরই মোতায়েন করা হবে। যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে মানবিক সংকট অব্যাহত থাকায় এবং যুদ্ধোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সমন্বয়ের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

    শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল দৃঢ়ভাবে জানিয়েছে যে তারা গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীকে গ্রহণ করবে না।

    ট্রাম্প বলেন, ‘এটি খুব দ্রুতই হবে। গাজা পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে। তিনি আরও দাবি করেন, বেশ কয়েকটি “শক্তিশালী দেশ” এই বাহিনীতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে, যাতে হামাসের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো নিরাপত্তা সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করা যায়। তবে হামাস এখনো নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।

    এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের মেয়াদে একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অনুমোদনের বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এই বাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব পালন করবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আল জাজিরাকে বলেন, ‘গাজায় যে কোনো স্থিতিশীলতা বাহিনীকে অবশ্যই পূর্ণ আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করতে হবে।’

    যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের কাছে খসড়া প্রস্তাব পাঠিয়েছে। এতে প্রায় ২০ হাজার সদস্যবিশিষ্ট বাহিনীকে প্রয়োজন হলে শক্তি ব্যবহার করার অনুমতি দেয়ার কথা উল্লেখ রয়েছে। এই বাহিনীর একটি প্রধান কাজ হবে হামাসের সামরিক সক্ষমতা এবং আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা এবং তা পুনর্গঠনের প্রচেষ্টা প্রতিরোধ করা।

    ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে ১০ অক্টোবর গাজায় বন্দি বিনিময় এবং সীমিত অস্ত্রবিরতি কার্যকর হয়েছিল। যদিও ইসরায়েল পরবর্তীতে বারবার বিমান হামলা চালিয়ে এবং সাহায্য সরবরাহে বাধা দিয়ে সেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এই আলোচনায় তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, বিশেষত হামাসকে সমর্থন জোগাতে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন সংগঠিত করতে। সম্প্রতি স্থায়ী যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক বাহিনী গঠনে ইস্তাম্বুলে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকও করেছে আঙ্কারা।

    তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় কোনোভাবেই তুরস্কের সেনা উপস্থিতি মেনে নেয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্বেই বলেছিলেন যে, ‘গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলই বজায় রাখবে এবং একটি নিরাপত্তা বেষ্টনী ধরে রাখবে।’ এর পাশাপাশি, মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানও জানিয়েছেন, গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

    গাজায় যুদ্ধোত্তর প্রশাসন ও নিরাপত্তা কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হলেও, হামাসের অবস্থান, ইসরায়েলের নিরাপত্তা দাবির কঠোরতা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা- সব মিলিয়ে এই পরিকল্পনার বাস্তবায়ন এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

    গাজায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হচ্ছে : ট্রাম্প
    পূর্ববর্তী খবরডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন
    পরবর্তী খবর বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রধান উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    September 3, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.