Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 28 August 2026, 12:21: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ মার্কিন সেনা মোতায়েন
    আন্তর্জাতিক

    গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ মার্কিন সেনা মোতায়েন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ মার্কিন সেনা মোতায়েন

    গাজায় যুদ্ধবিরতি চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইসরায়েলে প্রায় ২০০ সেনা সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স মোতায়েন করছে। এই টাস্কফোর্স সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার (সিএমসিসি) নামে পরিচিত হবে। যুদ্ধবিরতি কার্যকরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে কাজ করবে।

    যা হামাসকে চুক্তিতে রাজি করাতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। তবে এই মার্কিন সেনারা ইসরায়েলে অবস্থান করবে, গাজা ভূখণ্ডে প্রবেশ কিংবা কোনো অভিযান চালাতে পারবে না।

    আজ শুক্রবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই টাস্কফোর্সে থাকা মার্কিন সেনারা পরিকল্পনা, নিরাপত্তা, লজিস্টিকস ও ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষজ্ঞ।

    এই টাস্কফোর্সের মূল দায়িত্ব হবে গাজায় নিরাপত্তা ও মানবিক সহায়তাসহ অন্যান্য সাহায্য প্রবাহকে সহজ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই যুদ্ধবিরতি বাস্তবায়নের সময় ইসরায়েলি সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে যেন কোনো সংঘর্ষ না হয়, তা নিশ্চিত করা। এই চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করতে হবে। হামাসকে বন্দিদের মুক্তি দিতে হবে।

    তবে এই টাস্কফোর্সে শুধু মার্কিন সেনারা নয়, মিসর, কাতার ও তুরস্কের সামরিক কর্মকর্তারাও প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে বলে জানা গেছে। আল জাজিরাকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এই বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে অন্য দেশের যে সদস্যরা যুক্ত থাকবেন, তারা প্রয়োজনে গাজার ভেতরে প্রবেশ করতে পারেন, তবে মার্কিন সেনারা গাজায় কোনোভাবেই প্রবেশ করবেন না। এই যৌথ নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রটি যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করবে।

    পেন্টাগনের এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, এই যৌথ টাস্কফোর্স গঠন এমন একটি পরিকল্পনা যা মার্কিন সামরিক বাহিনী মাসখানেক ধরে ‘জাস্ট ইন কেস’ বা সতর্কতা হিসেবে প্রস্তুত করে রেখেছিল।

    যদিও যুদ্ধবিরতির এই প্রক্রিয়াটি দ্রুত গতিতে এগোচ্ছে, তবুও ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এটি এখনও ‘খুবই নাজুক একটি সময়’ এবং এই মুহূর্তে পরিস্থিতি খারাপ হওয়ার বহু সুযোগ রয়েছে। তারা জানান, এই চুক্তি বাস্তবায়নে কিছু পরিবর্তন আসতে পারে।

    গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ মার্কিন সেনা মোতায়েন
    পূর্ববর্তী খবরশহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
    পরবর্তী খবর আজ বিশ্ব ডিম দিবস

    আরো সংবাদ পড়ুন

    মেট্রোরেলের নতুন প্রকল্পে হাত দিচ্ছে সরকার, ব্যয় ৬১ হাজার কোটি টাকা

    নেপালের বন্যা: কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

    নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

    August 28, 2026

    মেট্রোরেলের নতুন প্রকল্পে হাত দিচ্ছে সরকার, ব্যয় ৬১ হাজার কোটি টাকা

    August 28, 2026

    ঢাকাসহ সারাদেশে যেমন থাকবে আজকের আবহাওয়া

    August 28, 2026

    নেপালের বন্যা: কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

    August 28, 2026

    স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

    August 27, 2026

    নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.