Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 09:27: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই দেশগুলো হলো আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর।

    এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, এই চারটি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তির পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

    প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি।

    ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

    যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

    আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এলসালভাদরের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের, সেটির শর্ত অনুসারে এই চার দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করা হবে।”

    মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, দক্ষিণ আমেরিকার অপর দেশ ব্রাজিল থেকে পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।

    ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে এই শুল্ক হ্রাস পাবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

    চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরঅসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস
    পরবর্তী খবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৬০ জন

    আরো সংবাদ পড়ুন

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.