Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 5 October 2026, 06:41: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন
    আন্তর্জাতিক

    চিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন

    বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যৌথভাবে এ পুরস্কার জিতেছেন তিনজন। নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

    করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্ক কীভাবে ‘স্মৃতি, অনুভূতি ও আচরণ’ নিয়ন্ত্রণ করে তা বোঝার একটি কৌশল উদ্ভাবন করার কাজের স্বীকৃতিস্বরূপ তিন বিজ্ঞানী– কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

    নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ডেইসারোথ ‘এই প্রোটিনটিকে স্নায়ুকোষের জন্য একটি আলো-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করার’ আগে হেগেমান ও নাগেল চ্যানেলরডপসিন নামে একটি প্রোটিন আবিষ্কার করেছিলেন। সেই কাজগুলো ‘স্নায়ুবিজ্ঞানে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছে’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের মধ্যে কার্ল ডেইসারোথের জন্ম ১৯৭১ সালের ১৮ নভেম্বর। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কার্ল ডেইসারোথ যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউট ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করছেন।

    নোবেলজয়ী পিটার হেগেমানের জন্ম ১৯৫৪ সালের ১১ ডিসেম্বর। তিনি জার্মানির নাগরিক। পিটার হেগেমান জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিনে কাজ করছেন। অপর নোবেলজয়ী জর্জি নাগেলের জন্ম ১৯৫৩ সালের ২৪ আগস্ট। তিনিও জার্মানির নাগরিক। জর্জি নাগেল জার্মিনির ইউনিভার্সিটি অব উর্জবার্গে কাজ করছেন।

    মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।

    ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

    চিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন
    পূর্ববর্তী খবরবাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার
    পরবর্তী খবর শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

    যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

    ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

    রিয়াদে সৌদি আরামকোতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হুতিদের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

    October 5, 2026

    শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

    October 5, 2026

    চিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন

    October 5, 2026

    বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার

    October 5, 2026

    গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

    October 5, 2026

    বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

    October 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.