Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 10 August 2026, 03:28: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জম্মু ও কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
    আন্তর্জাতিক

    জম্মু ও কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জম্মু ও কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

    জম্মু ও কাশ্মীরের নওগামের একটি থানায় শুক্রবার রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপে বিস্ফোরণ ঘটে।

    ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগামের একটি থানায় শুক্রবার (১৪ নভেম্বর) রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপে বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

    খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে মারা যান।

    সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরক দ্রব্যগুলো পরীক্ষা করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নওগামে পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

    নওগাম থানা পুলিশই এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের পোস্টারের ঘটনা নিয়ে কাজ করছিল। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, পোস্টারগুলোর তদন্তে ‘একটি সন্ত্রাসী চক্রের উন্মোচন ঘটেছে। এর মধ্যে পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে নিযুক্ত বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগকারী উগ্রপন্থি পেশাজীবী ও শিক্ষার্থীরা জড়িত।’

    পুলিশ যখন জইশের পোস্টার লাগানো এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, তখন তারা রাথার নামের একজনকে শনাক্ত করে। এই ব্যক্তি গত বছরের অক্টোবর পর্যন্ত অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। এরপর তিনি উত্তর প্রদেশের সাহারানপুরে চলে যান। এর পরপরই তাকে গ্রেপ্তার এবং অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে তার লকার থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজে কর্মরত আরেক ডাক্তার মুজাম্মিল শাকিলের নাম উঠে আসে।

    শাকিলের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ দল প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। শাকিলের দেওয়া তথ্যমতে গত সোমবার (১০ নভেম্বর) একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরেক চিকিৎসক শাহীন সাঈদকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা পরে দিল্লিতে লাল কেল্লার কাছে ব্যস্ত রাস্তায় ট্রাফিক সিগন্যালে থামা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যাতে ১৩ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয় এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

    পরের দিন তদন্তে আরেকজন ডাক্তার উমর নবীর নাম উঠে আসে। জাতীয় তদন্ত সংস্থার শীর্ষ পর্যায়ের এক সূত্র জানায়, তিনি হুন্ডাই আই-২০ মডেলের গাড়িটি চালাচ্ছিলেন, যাতে বিস্ফোরণ ঘটেছিল।

    জম্মু ও কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে অভিবাসীদের ১৭ হাজার ড্রাইভিং লাইসেন্স বাতিল
    পরবর্তী খবর ক্ষমা চেয়েও রক্ষা হচ্ছে না বিবিসির, মামলা করছেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    চুক্তির এখনই সেরা সময়: ইরানের প্রেসিডেন্ট

    বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

    August 9, 2026

    দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

    August 9, 2026

    ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

    August 9, 2026

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

    August 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.