Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 03:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান
    আন্তর্জাতিক

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলন কলে তিনি স্পষ্ট করে বলেন, হুয়াংয়ের বিদায় নিয়ে কোনো প্রশ্নের উত্তরও দেবে না পরিচালনা পর্ষদ।

    কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক ফলাফল নিয়ে আয়োজিত ওই সম্মেলন কলের শুরুতেই জোন্সের এমন বক্তব্য আসে। গত সপ্তাহে, পদত্যাগ করা হুয়াংকে আবারও সিইও হিসেবে ফিরিয়ে আনার দাবিতে একটি উদ্যোগ শুরু হওয়ার পর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো।

    হুয়াংয়ের বিদায়ের পর, বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ও ব্যবসায়িক কৌশল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষকরে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং এআইভিত্তিক স্টার্টআপগুলোতে এনভিডিয়ার বিপুল অঙ্কের বিনিয়োগ ও প্রতিশ্রুতি এবং শেষ পর্যন্ত কে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন, এসব বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

    নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজে বের করতে আন্তর্জাতিক নির্বাহী নিয়োগকারী প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে নিয়োগ দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ বিষয়ে হার্ভে জোন্স বলেন, যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চায় বোর্ড। তবে উপযুক্ত ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে না। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চাই। তবে ঠিক উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়ার আগে তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দিতে চাই না।’

    এদিকে, ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে বেশি বিক্রির পূর্বাভাস দেওয়ার পর শেয়ারবাজারে লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে মঙ্গলবারের নিয়মিত লেনদেন শেষ হওয়া পর্যন্ত চলতি বছরে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।

    এ পরিস্থিতিতে চেরি লেন ইনভেস্টমেন্টসের অংশীদার রিক মেকলার বলেন, এনভিডিয়ার ব্যবসায়িক ফলাফল ভালো হওয়াটা অপ্রত্যাশিত নয়। এ কারণে বিনিয়োগকারীদের অনেকেই স্বস্তি পাবেন। তবে প্রতিষ্ঠানটির পরিস্থিতি বেশ জটিল। ফলে শেয়ার কেনার ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

    এদিকে, হুয়াংয়ের বিদায়ের পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস। তিনি বলেন, হুয়াং চলে যাওয়ার পর গত এক সপ্তাহে এনভিডিয়ার নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ক্রেস বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের নেতৃত্ব যেভাবে দায়িত্ব সামলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।’

    এনভিডিয়ার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) কর্মকর্তারাও কোম্পানিটির কার্যালয়ে উপস্থিত থেকে সহযোগিতা করছেন বলে জানান তিনি। ক্রেসের ভাষ্য, টিএসএমসির কর্মকর্তারা এনভিডিয়াকে সহায়তা করতে পুরোপুরি সম্পৃক্ত রয়েছেন। সম্মেলন কলে লিখিত বক্তব্যে ক্রেস আরও জানান, এনভিডিয়ার সর্বশেষ ফ্ল্যাগশিপ এআই চিপ ‘ভেরা রুবিন’ বাজারে আসার শুরুতেই ব্যাপক সাড়া ফেলেছে।

    উল্লেখ্য, এআই প্রযুক্তির বৈশ্বিক উত্থানের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত জেনসেন হুয়াং গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি। এসব সম্পর্কের মধ্যে ছিলেন চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার দুই কর্মী।

    এদিকে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সম্পর্ক কতটা গভীর এবং তিনি বেইজিংয়ের কাছে কোনো তথ্য সরবরাহ করেছেন কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি সম্পর্কে অবগত এমন দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে জেনসেন হুয়াংকে লক্ষ্য করে কোনো গুপ্তচরবৃত্তির অভিযান পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান
    পূর্ববর্তী খবরট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন
    পরবর্তী খবর ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

    মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

    রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

    November 18, 2026

    ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

    November 18, 2026

    পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

    November 18, 2026

    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

    November 18, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    November 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.