Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 19 November 2026, 01:58: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদিতে সতর্কতা জারি
    আন্তর্জাতিক

    দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদিতে সতর্কতা জারি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সৌদিতে-সতর্কতা-জারি-দক্ষিণাঞ্চলে-ক্ষেপণাস্ত্র-হামলা

    সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে সৌদি আরবের চারটি শহরে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে অবশ্য বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

    সোমবার (২ নভেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আবহা, খামিস মুশাইত, তাইফ ও নাজরান শহরে সতর্কতা জারি করে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। তবে কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক হুমকি কেটে গেছে।

    এরপর ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা কোথায় গিয়ে পড়ার কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সঙ্গে সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সময়ে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও রয়েছে। লোহিত সাগর উপকূলে অবস্থিত জাজান অঞ্চলে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধন সক্ষমতার একটি শোধনাগার রয়েছে।

    হুথিদের সঙ্গে সংঘাতের মধ্যে সৌদি আরবও ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। নতুন করে সংঘাত বাড়ায় সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    এর আগে হুথিরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইন এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের তেল রপ্তানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা সৌদিতে সতর্কতা জারি সৌদিতে সতর্কতা জারি দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা
    পূর্ববর্তী খবরভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

    আরো সংবাদ পড়ুন

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

    ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

    মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

    রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    November 18, 2026

    একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

    November 18, 2026

    ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

    November 18, 2026

    ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

    November 18, 2026

    পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

    November 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.