Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 01:27: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড
    আন্তর্জাতিক

    দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড

    বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধুমাত্র দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

    ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬। নিজের পোস্টে নাবিয়েভ জানান, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি শৃঙ্গে পৌঁছান। এই অর্জন তিনি তার অনুসারী ও সমর্থকদের উৎসর্গ করেছেন।

    তিনি লেখেন, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু আমার দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ জীবিত আছেন, লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এর মূল্য আছে।

    এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুকে নাবিয়েভের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফলভাবে এভারেস্ট জয় করে বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন এই রুশ অভিযাত্রী।

    ২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে রুস্তাম নাবিয়েভ তার দুই পা হারান। তবে সেই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তিনি নিজের পুনরুদ্ধারের লড়াইকে পর্বতারোহণ ও বহিরাঙ্গণ অভিযানের অনুপ্রেরণায় পরিণত করেন।

    তার এই অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তাকে সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। একজন মন্তব্য করেন, অসম্ভব বলে কিছু নেই। মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

    দুই পা ছাড়াই এভারেস্ট জয়ে বিশ্বরেকর্ড
    পূর্ববর্তী খবরতিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী
    পরবর্তী খবর যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.