Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 03:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
    আন্তর্জাতিক

    নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নতুন গোপন স্থানে পুনরায় শুরু করতে পারে। তিনি বলেন, তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেও সম্মতি দেয়নি।

    স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা স্থায়ীভাবে পেছনে ঠেলে দিয়েছি। তবে এটা স্পষ্ট, তারা কিছু গোপন স্থানে কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।”

    তিনি আরও যোগ করেন, “তারা এখনও পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও তারা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেনি।”

    এদিন গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, “হামাস আমাদের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আমি মনে করি, আগামী সপ্তাহেই একটি চুক্তি সম্ভব।”

    প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের সময় মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে দেশটির কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পেন্টাগন। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না এবং তাদের কিছু কেন্দ্রের কার্যক্রম পুরোপুরি অজানা রয়ে গেছে।

    ইরানের পক্ষ থেকে এখনও ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগের এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছিলেন, “আমরা পরমাণু অস্ত্র তৈরির জন্য নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করি। কিন্তু যখন আমাদের বিজ্ঞানীদের লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়, তখন আত্মরক্ষা করাও আমাদের অধিকার।”

    তেহরান বারবার বলছে, তারা পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রেখেছে এবং পশ্চিমা হামলাই অঞ্চলটিকে অস্থির করে তুলছে।

    নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
    পূর্ববর্তী খবরমুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
    পরবর্তী খবর নতুন আইনে কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করার সুযোগ নেই: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

    ইরানের সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

    চার মাস পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    June 27, 2026

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    June 27, 2026

    ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে: সংসদে অর্থমন্ত্রী

    June 27, 2026

    পাগলা মসজিদ: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.