Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 15 November 2026, 01:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান
    আন্তর্জাতিক

    প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

    রক্ষণশীল জাতীয়তাবাদী সানা তাকাইচিকে শনিবার দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। দলের এমন সিদ্ধান্ত তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে নিচ্ছে।

    নারী নেতৃত্ব যেখানে এখনো জাপানে বিরল, সেখানে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এছাড়া এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হলো। শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার জাপানের শাসক দল এক বছরের মধ্যে দ্বিতীয়বার তাদের নতুন নেতা নির্বাচনের জন্য ভোট দিয়েছে। এলডিপি প্রধান পদে প্রথম দফার ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সিদ্ধান্ত গড়ায় রান-অফ ভোটে। দ্বিতীয় দফার নির্বাচনে ৬৪ বছর বয়সী তাকাইচি পরাজিত করেন মধ্যপন্থি শিনজিরো কোইজুমিকে, যিনি আধুনিক জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (৪৪) দলীয় প্রধান হওয়ার জন্য দৌড়ে ছিলেন।

    তাকাইচি জাপানের সাবেক অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী ছিলেন এবং এলডিপির ডানঘেঁষা রাজনৈতিক ধারা অনুসারী হিসেবে পরিচিত। আগামী ১৫ অক্টোবর পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এলডিপি এখনও পার্লামেন্টের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান বজায় রাখায় তাকাইচিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোট দুই কক্ষেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে সরকার পরিচালনায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের সহযোগিতা প্রয়োজন হবে।

    এ নির্বাচনের মধ্য দিয়ে জাপানি রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা ঘটল, যেখানে দীর্ঘদিনের পুরুষ নেতৃত্বাধীন রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাকাইচি।

    এলডিপি দীর্ঘদিন ধরে জাপানের শাসক দল হলেও দলের ভেতরে সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন ছোট দল, বিশেষ করে যুব ভোটারদের মধ্যে, এলডিপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। নতুন নেতা এলডিপির একটি সংকটাপন্ন দলকে নেতৃত্ব দিবেন।

    তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক নিরাপত্তার অন্যান্য ক্ষেত্রে বিপুল রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    তবে বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে এলডিপি-নেতৃত্বাধীন জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, যেকোনো আইন পাস করতে গেলেই নতুন প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর ভোটের ওপর নির্ভর করতে হবে। এর অর্থ হলো, এলডিপিকে তাদের নিজেদের অনেক নীতিগত অবস্থান থেকে সরে এসে বিরোধী দলগুলোর সঙ্গে এক ‘কঠিন রাজনৈতিক সমঝোতা’য় পৌঁছাতে হবে।

    প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান
    পূর্ববর্তী খবর২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
    পরবর্তী খবর বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.