Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 05:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প-মেলানিয়া
    আন্তর্জাতিক

    বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প-মেলানিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প-মেলানিয়া

    যুক্তরাজ্য সফর শেষে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করে।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ‘সামান্য হাইড্রলিক সমস্যা’ দেখা দেয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় এয়ারফিল্ডে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবতরণ করানো হয়। পরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিরাপদে সহায়ক হেলিকপ্টারে চড়ে স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছান। এসময় তাদের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট দেরি হয়। খবর জিও নিউজের।

    অবতরণের পর লুটনের রানওয়েতে জরুরি সেবাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ছবি ও ভিডিওতে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত দুটি হেলিকপ্টার-মেরিন ওয়ান ও মেরিন টু—রানওয়ের পাশে পার্ক করা অবস্থায় রয়েছে। ‘হোয়াইট টপস’ নামে পরিচিত এই হেলিকপ্টারগুলো বিশেষ নিরাপত্তা সুবিধা সম্পন্ন। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার জ্যামার এবং পারমাণবিক বিস্ফোরণ-সহনশীল ইলেকট্রনিক্স। নিরাপত্তার কারণে মেরিন ওয়ান প্রায়শই একই রকম দেখতে কয়েকটি হেলিকপ্টারের সঙ্গে উড়ে এবং ‘গ্রিন টপস’ নামক এমভি-২২ অস্ত্রে হেলিকপ্টারগুলো সিক্রেট সার্ভিস সদস্য ও সহায়ক কর্মীদের বহন করে।

    ট্রাম্প দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান। মঙ্গলবার রাতে তিনি স্ট্যানস্টেডে পৌঁছান এবং পরে লন্ডনের মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন। বুধবার ট্রাম্প ও মেলানিয়া উইন্ডসর ক্যাসেলে রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে বৈঠক করেন।

    যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি ও অবৈধ অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। ট্রাম্প প্রস্তাব দেন, যুক্তরাজ্য চাইলে অভিবাসন মোকাবিলায় সেনা মোতায়েন বিবেচনা করতে পারে—যা স্টারমারের সঙ্গে তার নীতিগত পার্থক্যকে স্পষ্ট করে। এছাড়া, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের আগে ব্রিটেনের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পরিকল্পনার বিরোধিতাও করেন ট্রাম্প।

    বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প-মেলানিয়া
    পূর্ববর্তী খবরকুমিল্লায় ৪ মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের
    পরবর্তী খবর সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি  

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    June 30, 2026

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.