Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 02:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০
    আন্তর্জাতিক

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই জায়গায় আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো।

    বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

    ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। তারা ক্ষয়ক্ষতি পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

    এদিকে ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়ে গেছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

    নিহত অন্তত ১০ বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ
    পূর্ববর্তী খবরভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
    পরবর্তী খবর অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    আরো সংবাদ পড়ুন

    ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন রণতরী

    ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026

    হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

    September 6, 2026

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

    September 6, 2026

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.