Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 02:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান
    আন্তর্জাতিক

    বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বাংলাদেশ-মালয়েশিয়া উভয় দেশই সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর নির্মিত। উভয় দেশই মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে।

    সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় আসতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় হয়েছে। এ ছাড়া, যৌথ কমিশন বৈঠক এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাসহ বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে সম্পৃক্ততা বাড়াতে সম্মত হয়েছি।

    তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের বৃদ্ধিকেও স্বাগত জানাই এবং বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছি। আমাদের অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। আমরা একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করছি।

    বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই সুযোগগুলো অন্বেষণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার জন্য অনুরোধ করেছি। এ ছাড়া, অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং সম্ভব হলে আটককৃত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়গুলোও উত্থাপন করেছি। আমরা একমত হয়েছি যে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হওয়া উচিত, যা মধ্যস্থতাকারীর সংখ্যা কমাবে এবং কর্মীদের খরচ হ্রাস করবে।

    বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান
    পূর্ববর্তী খবরবিশ্বকাপ ইতহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
    পরবর্তী খবর দুই দফা কমার পর দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

    আরো সংবাদ পড়ুন

    এক সমঝোতা, দুই দলিল বিনিময় বাংলাদেশ-মালয়েশিয়ার

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

    কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে মুক্ত করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এক সমঝোতা, দুই দলিল বিনিময় বাংলাদেশ-মালয়েশিয়ার

    June 22, 2026

    সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

    June 22, 2026

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    June 22, 2026

    বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    June 22, 2026

    শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি

    June 22, 2026

    কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

    June 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.