Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 16 October 2026, 04:32: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
    আন্তর্জাতিক

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা; এমন অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তার দাবি, তরুণদের নেতৃত্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট করতে চাইছে কংগ্রেস ও তাদের সহযোগীরা।

    লখনৌয়ে শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এসব অভিযোগ করেন। তিনি বলেন, প্রকৃত নির্বাচনী সংস্কারের উদ্যোগ নেয়ার পরিবর্তে বিরোধীরা নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সংঘাতের রাজনীতি করছে।

    রাজনাথের অভিযোগ, বিক্ষোভকারী গোষ্ঠীগুলো দেশের তরুণদের বিশৃঙ্খলার রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটেছিল, সেই আদলে তারা ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।’

    তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীদের একজন সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই জানিয়েছেন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আরেকজন নির্দ্বিধায় সরকার পতনের ডাক দিয়েছেন। এসব বক্তব্যেই তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।’

    বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও সতর্ক করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘রাহুল গান্ধী ও তার সহযোগীদের বুঝতে হবে, গণতন্ত্র বিশৃঙ্খলা ছড়ানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা কিংবা ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার কোনো ছাড়পত্র নয়।’

    আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সামনে রেখে আসলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী ও তার অনুসারীরা।

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
    পূর্ববর্তী খবরবাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
    পরবর্তী খবর ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ্বব্যাংক-আইএমএফ

    আরো সংবাদ পড়ুন

    ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

    বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

    বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মসমর্পণ করানো সম্ভব নয়: পেজেশকিয়ান

    ইয়েমেনে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হুথিদের হামলা, নিহত ৫

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    October 16, 2026

    বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি

    October 16, 2026

    ২ পুলিশকে ধরে নেওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি

    October 16, 2026

    ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ্বব্যাংক-আইএমএফ

    October 16, 2026

    বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    October 16, 2026

    বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

    October 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.