Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 12:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক
    আন্তর্জাতিক

    বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্প-জিনপিং বৈঠক

    বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরও বাড়ানোর বিষয়টি এড়ানোর চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। বেসেন্ট বলেছেন, দুই নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্কে পৌঁছেছে দুই দেশ। “শুল্ক এড়ানো হবে” বলেও জানিয়েছেন তিনি।

    অন্যদিকে চীনা সরকার এক বিবৃতিতে বলেছে, দুই দেশের আলোচক দল তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে একটি মৌলিক সমঝোতায় পৌঁছেছে। বিবৃতিতে বলা হয়েছে, “উভয় পক্ষই বিস্তারিত আরও চূড়ান্ত করতে একমত হয়েছে।”

    ট্রাম্পের শুল্ক কৌশল
    দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। তার যুক্তি হলো এই নীতি দেশটির উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে। শুল্ক প্রয়োগের কারণে যুক্তরাজ্যসহ অনেক দেশ যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে।

    তবে ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। জবাবে বেইজিংও পাল্টা পদক্ষেপ নিয়েছে। যদিও উভয় পক্ষ এখনি সেটি কার্যকর থেকে বিরত থাকতে সম্মত হয়েছে।

    তবে ট্রাম্প বলেছেন, চীন বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করলে তিনি নভেম্বর থেকে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তিনি বেইজিংয়ের বিরুদ্ধে “বিশ্বকে জিম্মি করার চেষ্টার” অভিযোগ এনেছেন।

    চীন বিশ্বের বিরল খনিজের প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করে। এটি সোলার প্যানেল থেকে শুরু করে স্মার্ট ফোন- সবকিছুতেই ব্যবহার করা হয়। এর আগে ট্রাম্প চীনা পণ্যে শুল্ক বাড়ানোর পর বেইজিং এই খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে যেসব মার্কিন কোম্পানি এটি নিয়ে কাজ করে তারা সোচ্চার হয়ে উঠেছে।

    আবার চীন যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা। বাণিজ্য যুদ্ধ শুরু হলে চীন আগের সব ক্রয় আদেশ বাতিল করে দেয়, যা মার্কিন কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করে। বেসেন্ট এই পরিস্থিতির অবসানের ইঙ্গিত দিয়েছেন। তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।

    “আমি একজন সয়াবিন কৃষক, সে কারণে এর কষ্ট আমি বুঝি…আমার মনে হয় আমরা কৃষকদের উদ্বেগের বিষয়গুলোতে নজর দিয়েছি,” চলতি সপ্তাহেই বলেছেন তিনি। তার ভাষায়, “আমি বিশ্বাস করি চীনের সাথে চুক্তির বিষয়টি যখন ঘোষণা হবে তখন সয়াবিন চাষিরা ভালো বোধ করবেন”।

    টিকটক চুক্তি হয়েছে?
    যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক নিয়ে একটি চুক্তির বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে বলেও জানিয়েছেন বেসেন্ট। জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের হাত থেকে টিকটকের কার্যক্রমের মালিকানা নিতে চাইছে যুক্তরাষ্ট্র।

    টিকটককে এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে, অন্যথায় এটি সেখানে বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার স্বার্থে ট্রাম্প চারদফায় নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি বিলম্বিত করেছেন। এখন তিনি ডিসেম্বর পর্যন্ত নতুন সময়সীমা ঠিক করে দিয়েছেন।

    হোয়াইট হাউস গত মাসে ঘোষণা করেছেন টিকটক অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এবং এর যুক্তরাষ্ট্র কার্যক্রম সংক্রান্ত বোর্ডের সাত জনের মধ্যে ছয়জনই হবে আমেরিকান।

    এর আগে প্রথম মেয়াদেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ করার কথা বলেছিলেন। পরে তিনি তার অবস্থান পাল্টান। তিনি ২০২৪ সালের নির্বাচন তরুণদের আকৃষ্ট করতে এই প্লাটফর্মকে ব্যবহার করেছেন।

    রোববার ওয়াশিংটন মালয়েশিয়া ও কম্বোডিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। এছাড়া থাইল্যান্ড ও ভিয়েতনামের সাথে একটি ফ্রেমওয়ার্কে একমত হওয়ার কথাও জানানো হয়েছে। ওই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র সেখানকার প্রতিটি দেশের পণ্যের ওপর ২০ শতাংশের বেশি শুল্ক রেখেছে।

    এশিয়া সফরের শুরুতে মালয়েশিয়ায় গিয়ে ট্রাম্প বলেন, “দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি দেশের প্রতি আমাদের বার্তা হলো যুক্তরাষ্ট্র আপনাদের সাথে শতভাগ আছে এবং আমরা কয়েক প্রজন্মের জন্য একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়তে চাই।”

    তিনি গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সাথে সমঝোতায় স্বাক্ষর করেছেন। এর ফলে চীনের বাইরেও বিরল খনিজে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সম্প্রসারিত হলো।

    এদিকে হোয়াইট হাউস ও ভিয়েতনাম “নজিরবিহীন” বাণিজ্য প্রবেশাধিকার ফ্রেমওয়ার্কের ঘোষণা দিয়েছে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আট বিলিয়ন ডলার মূল্যে বোয়িং বিমান ও মার্কিন কৃষিপণ্য ক্রয়ে সম্মত হয়েছে। বিবিসি বাংলা

    বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক
    পূর্ববর্তী খবরজুবিন গার্গের গান নিয়ে ভক্তের জাদুঘর
    পরবর্তী খবর ইসরায়েলে কনসার্ট করবে না রেডিওহেড

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.