Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 8 November 2026, 06:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান
    আন্তর্জাতিক

    ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট পাকিস্তান

    গত সপ্তাহে জম্মু-কাশ্মির রাজ্যে ‘অপারেশন মহাদেব’ নামের যে সামরিক অভিযান পরিচালনা করেছে ভারতের সেনা-আধাসামরিক-পুলিশ সমন্বিত বাহিনী, সেটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা ও কাল্পনিক তথ্যে পরিপূর্ণ’ বলে তকমা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং ছিল। ব্রিফিংয়ে সাংবাদিকরা জম্মু-কাশ্মিরে সাম্প্রতিক ‘অপারেশন মহাদেব’ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে চান।

    জবাবে শাফকাত আলী খান বলেন, “জম্মু-কাশ্মিরে তথাকথিত অপারেশন মহাদেব নিয়ে ভারত যা বলছে, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যে পরিপূর্ণ। গোটা বিশ্ব জানে যে পেহেলগামে হামলার পর সেই ঘটনায় কোনো নির্ভরযোগ্য এবং যথাযথ তদন্ত ছাড়াই পাকিস্তান আক্রমণ করেছিল ভারত।” “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কাছে পাকিস্তানের ভূখণ্ড রক্ষা করার ব্যাপারটি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে এবং অপারেশন মহাদেব নিয়ে ভারত যা যা তথ্য জানাচ্ছে— সেসব আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

    গত ২৮ জুলাই জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে খানিকটা দূরে মহাদেব পাহাড় সংলগ্ন দাচিগাম জঙ্গলে সেনা অভিযান ‘অপরেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির শাখার চিনার কমান্ড, আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে সুলেমান, আবু হামজা এবং ইয়াসির নামে তিন ব্যক্তি নিহত হন।

    ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, নিহত ৩ জনই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বা (লেট)-এর সদস্য। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে হামলা হয়েছিল— সেখানে অংশ নিতে পাকিস্তান থেকে এসেছিলেন তারা, কিন্তু পরে নিরাপত্তা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপ হওয়ায় আর পাকিস্তানে ফিরতে পারেননি। জম্মু-কাশ্মিরেই থেকে গিয়েছিলেন।

    অমিত শাহ জানিয়েছেন, নিহত তিনজনের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মিলেছে। তাছাড়া পেহেলগামে হামলার পর হামলাকারীদের যেসব ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেসবের সঙ্গেও সাদৃশ্য পাওয়া গেছে অপারেশন মহাদেবে নিহত তিন জনের সঙ্গে।

    সংবাদ ব্রিফিংয়ে শাফকান আলী খান বলেন, “পেহেলগামে হামলার পর পাকিস্তান ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল এবং তাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কাশ্মির নিয়ে দীর্ঘদিন ধরে দু’ দেশের মধ্যে টানাপোড়েন চলছে— সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে তা সমাধানেরও প্রস্তাব দিয়েছিল; কিন্তু ভারত এসবের কোনোটিই মেনে না নিয়ে উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে।”

    “তবে তারপরও পাকিস্তান এই অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তিপূর্ণ উপকায়ে কাশ্মির সংকট সমাধানের পক্ষে।”

    ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান
    পূর্ববর্তী খবরআ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর ৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    শেষ হচ্ছে নেতানিয়াহু অধ্যায়: সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

    ইয়েমেনে সৌদি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৩৩

    পোল্যান্ডের রাস্তায় এক ব্যক্তির হামলায় ৫ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

    November 8, 2026

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

    November 8, 2026

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    November 8, 2026

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    November 8, 2026

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.