Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 12:07: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী জাহাজ, প্রস্তুত ইরান
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী জাহাজ, প্রস্তুত ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী জাহাজ, প্রস্তুত ইরান

    মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে, যা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা অনেকটাই বাড়িয়েছে। তবে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত জানিয়েছে ইরান।

    কর্মকর্তারা সোমবার (২৬ জানুয়ারি) বলেছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে আসে।

    ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ একটি পোস্টে জানায়, লিংকনের স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে পৌঁছেছে, জাহাজগুলোকে বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

    গত সপ্তাহে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন এই অঞ্চলে ‘পরিস্থিতি পর্যবেক্ষণে’ একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাসে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছিল এবং সংক্ষিপ্তভাবে যোগ দিয়েছিল।

    এ ছাড়া ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি থেকে সরে আসতে দেখা গেলেও তিনি কখনই বিকল্পটি বাতিল করেননি।

    এই মাসের গোড়ার দিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ মোতায়েন করা শুরু হয়েছিল। কারণ, ইরানে বিক্ষোভের বিরুদ্ধে ক্র্যাকডাউনের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

    ইরান বিক্ষোভকারীদের টার্গেট করতে থাকলে ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, যদিও দেশব্যাপী বিক্ষোভ বন্ধ হয়ে গেছে।

    এর আগে মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছিল, তারা এই অঞ্চলে একটি মহড়া চালাবে যা তাদের শক্তিমত্তার প্রমাণ দেবে এবং ক্ষমতা প্রদর্শন করবে।

    এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক এবং অনুশোচনাপ্রসূত জবাব’ দেওয়ার বিষয়ে প্রস্তুত।

    মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ‘নিজস্ব সক্ষমতার ওপর আত্মবিশ্বাসী’।

    রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: ‘এই ধরনের যুদ্ধজাহাজের আগমন ইরানের জাতিকে বিভক্ত করতে পারবে না।’

    ইতোমধ্যে, তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব স্কয়ারে একটি নতুন মার্কিনবিরোধী বিলবোর্ড দেখা গেছে যাতে একটি আমেরিকান বিমানবাহী জাহাজ ধ্বংস হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ সোমবার ইরানি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানিকে উদ্ধৃত করে বলেছে: ‘ইরানের নৌশক্তি কেবল প্রতিরক্ষামূলক নয় বরং এই অঞ্চলে স্থিতিশীলতার নোঙর হিসেবেও কাজ করে।’

    প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী জাহাজ
    পূর্ববর্তী খবর“আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর”
    পরবর্তী খবর বিয়ের গুঞ্জনের মাঝে বিজয়-রাশমিকাকে নিয়ে নতুন খবর

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.