Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের: ট্রাম্প
    আন্তর্জাতিক

    মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের: ট্রাম্প

    রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৪ জুলাই এক ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার ওপর হামলা আরও বাড়ানোর উৎসাহ দিয়েছেন।

    তবে মঙ্গলবার (১৫ জুলাই) মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের উচিত মস্কোয় হামলা না চালানো। বুধবার (১৬ জুলাই) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চেয়েছিলেন— যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয়, তাহলে তারা কি মস্কোতে হামলা চালাতে পারবে কিনা?

    তবে এই সপ্তাহে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না।”

    হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প আসলে পরিস্থিতি বোঝার জন্য প্রশ্ন করেছিলেন, কাউকে হত্যার উসকানি দিতে চাননি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “এই যুদ্ধ বন্ধ করতে এবং হত্যাযজ্ঞের অবসান ঘটাতে তিনি (ট্রাম্প) নিরন্তর চেষ্টা করছেন।”

    এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবে। একইসঙ্গে তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দেন, ৫০ দিনের মধ্যে যদি যুদ্ধবিরতিতে দেশটি না আসে, তাহলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    নতুন অস্ত্র সহায়তায় কী কী রয়েছে তা স্পষ্ট না হলেও ট্রাম্প বলেন, প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ “সবকিছু” এর মধ্যে থাকবে। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, এই অস্ত্রচুক্তির বিস্তারিত নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন এখনো আলোচনায় আছে।

    এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত জুন মাসে রাশিয়া ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে যাতে ২৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিন বছরের যুদ্ধের মধ্যে এটি একটি মাসে সর্বোচ্চ প্রাণহানি।

    ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, ট্রাম্পের এই প্রশ্ন (মস্কোতে হামলার বিষয়ে) এসেছিল পুতিনের সঙ্গে একটি ‘খারাপ’ ফোনালাপের পরের দিন। পত্রিকাটি জানায়, এরপর জেলেনস্কিকে ফোন করে ট্রাম্প প্রশ্ন করেন: “ভলোদিমির, তুমি কি মস্কোতে হামলা চালাতে পারো? সেন্ট পিটার্সবার্গেও?”

    মূলত চলতি বছরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইউক্রেন।

    চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বলেছিলেন, তিনি এই যুদ্ধ শেষ করতে চান। কিন্তু বাস্তবে কাজটি তার কল্পনার চেয়ে অনেক জটিল হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কার্যকর আলোচনা না হওয়ায় তিনি হতাশ। এ কথা তিনি এখন নিজেই স্বীকার করেছেন।

    সোমবার বিবিসিকে ট্রাম্প বলেন, তিনি পুতিনের আচরণে “হতাশ” হলেও, তিনি হাল ছেড়ে দেননি বা “তার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি”। তিনি বলেন, “আমি চেষ্টা করছি তাকে বোঝাতে যাতে ইউক্রেনে মানুষ মারা না যায়। মাঝে মাঝে মনে হয় কাজ হয়ে যাচ্ছে, হঠাৎ দেখি পুতিন কিয়েভে কোনো একটা ভবন ধ্বংস করে দিচ্ছেন।”

    চলতি বছরের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুটি শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে এরপর আর কোনো বৈঠক হয়নি।

    রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেন, ট্রাম্পের অস্ত্র পাঠানোর ঘোষণা এবং নতুন শুল্ক আরোপ যুদ্ধ বন্ধের সংকেত নয় বরং এটি যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

    মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের: ট্রাম্প
    পূর্ববর্তী খবরগোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
    পরবর্তী খবর দেশে ফিরে যা বললেন জামায়াত আমির

    আরো সংবাদ পড়ুন

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.