Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 04:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত
    আন্তর্জাতিক

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    ইরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের সাত সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া সর্বশেষ হামলায় আড়াই শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহরের বাম্বুর গ্যারিসনে হামলার কঠোর জবাব দেওয়া হবে। বাহিনীটি এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উপযুক্ত সময়ে এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।

    বিবৃতিতে বলা হয়েছে, বাম্বুরের একটি ব্যারাকে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, সর্বশেষ মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ২২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম। এছাড়া এ হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    এর আগে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা পঞ্চম দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী ইরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া দেশটি ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে।

    এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনগুলো দ্বিতীয়বারের মতো জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখা এলাকা এবং বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

    এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। এতে এসব স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বিকট শব্দ শোনা যাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

    আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে আগুন ধরে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত ২৫০ নাগরিক আহত
    পূর্ববর্তী খবরভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী
    পরবর্তী খবর বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 15, 2026

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.