Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 01:13: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

    যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য নিরাপত্তা প্রদান করবে ইরান।

    তিনি বলেন, ‘হরমুজ প্রণালি হাজার বছর ধরে উন্মুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।’ তবে প্রণালিটি আন্তর্জাতিক জলসীমায় নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপদ চলাচল অনেকটাই ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করে।’

    নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে খাতিবজাদেহ বলেন, ‘ইরান চায় প্রণালিটি শান্তিপূর্ণ থাকুক। তবে যুদ্ধজাহাজ দিয়ে এই অঞ্চলের অপব্যবহার করা হলে তা মেনে নেয়া হবে না।’ তিনি ইঙ্গিত দেন, নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয়।

    এদিকে, পাকিস্তানে আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়েও মন্তব্য করেন তিনি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে এবং এই আলোচনা ইরানের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

    ইসরায়েলের লেবাননে চলমান হামলাকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে খাতিবজাদেহ আরও বলেন, ‘ওয়াশিংটনকে এখন স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে- তারা যুদ্ধ চায়, নাকি শান্তি। দুইটি একসঙ্গে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের প্রত্যেককে এই চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছে তেহরান।’

    একইসঙ্গে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি লেবানিজ স্বাধীনতাকামী আন্দোলন। ইরান এই গোষ্ঠীকে সমর্থন দেয়, কিন্তু তারা আমাদের হয়ে কাজ করছে- এই কথাটি সত্য নয়।’

    যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান
    পূর্ববর্তী খবরচুক্তি না মানলে ফের হামলা: ট্রাম্প
    পরবর্তী খবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

    আরো সংবাদ পড়ুন

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

    সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

    September 8, 2026

    ইবতেদায়িসহ সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

    September 8, 2026

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    September 8, 2026

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.