Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 28 August 2026, 08:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছে ভারতের কূটনীতিকরা। বুধবার (১৩ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারের সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছে ভারতের কূটনীতিকরা। বুধবার (১৩ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারের সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

    তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিষয়টি সম্পর্কে অবগত এক ভারতীয় কর্মকর্তা জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময়সূচি সংরক্ষণ করে রাখে, তাই ভারতের প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছেন। কর্মকর্তা বলেন, তালিকাটি এখনও সংশোধন হবে এবং মোদি আদৌ অধিবেশনে যোগ দেবেন কিনা তা ঠিক হয়নি।

    সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হবে ৯ সেপ্টেম্বর, তবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক বিতর্ক ২৩–২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যদিও সফরের প্রধান উদ্দেশ্য নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া, তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্কসংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা।

    সম্ভাব্য মোদি সফরের খবরটি এমন সময় এলো যখন রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ হারের অন্যতম।

    এর আগে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনার পরও কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করার বিষয়ে মতপার্থক্যের কারণে বাণিজ্য আলোচনা ভেঙে যায়।

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার জানান, সুইজারল্যান্ড ও ভারতের সঙ্গে বড় কয়েকটি বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। তবে ভারত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কিছুটা অনাগ্রহী মনোভাব দেখিয়েছে। ফক্স বিজনেস নেটওয়ার্কের “কুডলো” অনুষ্ঠানে বেসেন্ট বলেন, তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষ নাগাদ আলোচনাগুলো শেষ করতে পারবে। তার ভাষায়, “এটি আমাদের লক্ষ্য, এবং আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। আমি মনে করি আমরা মূল দেশগুলোর সঙ্গে মৌলিক শর্তগুলোতে একমত হতে পারব।”

    ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি
    পূর্ববর্তী খবরধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না: ডা. জাহিদ
    পরবর্তী খবর নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সরকার সচেষ্ট থাকবে: অর্থ উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    সৌদি, তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

    প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

    নেপালের বন্যা: কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    August 28, 2026

    মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

    August 28, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    August 28, 2026

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

    August 28, 2026

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    August 28, 2026

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    August 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.