Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 04:37: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত

    ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।

    গত মঙ্গলবার (০১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন।

    কর্নেল ডেভাইন বলেন, ‘মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা তিনি তুলে ধরেন। দুই নেতা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেন।’

    মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন, ‘আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।’তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী চলতি বছর আবার দেখা হলে পরবর্তী ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছেন।’ তবে কবে এই বৈঠক হবে, তার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।

    হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন জানান, দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা ও ২০২৫ সালের ফেব্রুয়ারির যৌথ বিবৃতির আলোকে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। এ নিয়ে তারা কথা বলেছেন।’

    তিনি বলেন, ‘বড় ধরনের কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে, নতুন ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষর, উন্নত প্রযুক্তিনীতির অগ্রগতি—এসব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশ ইন্ডাস-এক্স সামিট নামের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট এএসআইএ চালুর বিষয়টিও স্বাগত জানিয়েছে।’

    প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্পের বৈঠকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ও স্ট্রাইকার সাঁজোয়া যান যৌথভাবে কেনা ও উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়। পাশাপাশি ছয়টি অতিরিক্ত পি-৮ আই সামুদ্রিক টহল বিমানের কেনার বিষয়েও আলোচনা হয়।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত
    পূর্ববর্তী খবরইরান-সিরিয়া ইস্যুতে এবার রাশিয়ার কাছে ছুটে গেল ইসরায়েল!
    পরবর্তী খবর দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

    আরো সংবাদ পড়ুন

    হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.