Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 03:46: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ

    টানা দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গত মাসে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর থেকে গাজায় অন্তত ৬৭ শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

    নবজাতক শিশুসহ বিপুল সংখ্যক এসব মৃত্যু ইসরায়েলি হামলার ফলেই ঘটেছে। আর এটি নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে একটি নবজাতক মেয়েশিশুও রয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়। এর আগের দিনও ইসরায়েলের একাধিক হামলায় আরও সাত শিশু নিহত হয়।

    পিরেস বলেন, ‘এগুলো সবই ঘটছে ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে। চলমান এই ঘটনাপ্রবাহ ভয়াবহ এবং উদ্বেগজনক।’

    তিনি আরও বলেন, এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন নিয়ে, যা অব্যাহত সহিংসতায় মুহূর্তেই নিভে গেছে।’

    ইউনিসেফের হিসেবে, গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে বড় শিকার শিশুরা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    অন্যদিকে চ্যারিটি সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ জন ফিলিস্তিনি শিশু আজীবনের মতো পঙ্গুত্ব বরণ করছে। এসব শিশুদের অনেকের মস্তিষ্কে আঘাত, আবার কারও সারা শরীরে দগ্ধ ক্ষত রয়েছে। সংগঠনটি বলছে, আধুনিক ইতিহাসে গাজাই এখন সবচেয়ে বেশি শিশুর অঙ্গচ্ছেদের এলাকা হয়ে দাঁড়িয়েছে।

    ইউনিসেফ মুখপাত্র পিরেস বলেন, বহু শিশু খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে এবং বন্যায় প্লাবিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছে। তার ভাষায়, ‘গাজার শিশুদের জন্য বাস্তবতা একটাই, আর তা হচ্ছে- তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা নেই। তাদের এই যন্ত্রণাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া মানবিকতার পরিপন্থি।’

    তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের মধ্যে টানা শীতে তাঁবুতে থাকা লক্ষাধিক শিশুর জন্য শীতকাল আরও বড় হুমকি হয়ে সামনে এসেছে।

    যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ
    পূর্ববর্তী খবরজাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি মেলিসা
    পরবর্তী খবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

    ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বার্তা দিলেন পুতিন

    আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.