Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 16 August 2026, 10:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চেয়েছে বাংলাদেশ
    আন্তর্জাতিক

    রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চেয়েছে বাংলাদেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    রাশিয়ার কাছ থেকে পরিশোধিত ডিজেলসহ জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ। সংকটকালীন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

    মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

    ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধনের পর জ্বালানি আমদানির বিকল্প সুযোগের প্রসঙ্গটিও ওই আলোচনায় উঠে আসে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় তাৎক্ষণিক চাহিদা পূরণের প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনা নিয়ে আলোচনা হয়।

    প্রসঙ্গত, এর আগে রাশিয়ার জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা বাংলাদেশ নিতে পারেনি, কারণ সে সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাংকার বাংলাদেশের উদ্দেশ্যে ছিল না। এ বিষয়টি ক্রিস রাইটের সঙ্গে আলোচনায় উল্লেখ করেন খলিলুর রহমান।

    ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

    মার্কিন জ্বালানিমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এই কঠিন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

    বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

    বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

    পূর্ববর্তী খবরঅনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
    পরবর্তী খবর ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    আরো সংবাদ পড়ুন

    পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

    রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

    হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

    ডারউইন টেস্ট: ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

    August 16, 2026

    ২০২৭ সালের রমজান ও ঈদ কবে? সম্ভাব্য তারিখ প্রকাশ

    August 16, 2026

    পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    August 16, 2026

    জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

    August 16, 2026

    রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

    August 16, 2026

    টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    August 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.