Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 10:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াল ১১ দেশ
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াল ১১ দেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াল ১১ দেশ

    প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনুপ্রবেশের আট বছর পূর্ণ হয়েছে আজ ২৫ আগস্ট। এই দীর্ঘ সময়ে রোহিঙ্গাদের মানবিক সংকট ক্রমেই বেড়েছে এবং তাদের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর প্রেক্ষিতে, পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে।

    বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই আট বছরে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং এখনও নতুনভাবে আসছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতাকে সাধুবাদ জানাই, যারা দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা ও বাস্তুচ্যুতি সহ্য করে চলেছেন। বিশেষ করে, রাখাইন রাজ্যের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, তবুও রোহিঙ্গারা সেখানে তাদের হারানো বাড়ি ফিরে যাওয়ার জন্য দৃঢ়ভাবে চেষ্টা করছে।

    বিবৃতিতে বাংলাদেশের ভূমিকা উল্লেখ করে বলা হয়েছে বাংলাদেশ সরকার এবং জনগণ তাদের সীমিত সম্পদ দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় এবং নিরাপত্তা প্রদান করছে, এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিশ্চিত করছে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, এমনটি উল্লেখ করেছে ১১টি দেশ।

    প্রত্যাবাসন প্রক্রিয়ার বিষয় বিবৃতিতে বলা হয়েছে, যদিও রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায়, বর্তমানে মিয়ানমারে এমন পরিস্থিতি নেই যাতে তারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সাথে এবং স্থায়ীভাবে ফিরে যেতে পারেন। ১১টি দেশের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখনই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় এবং প্রত্যাবাসনের জন্য শান্তিপূর্ণ এবং স্থিতিশীল মিয়ানমারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

    মিয়ানমার সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি, সশস্ত্র সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা প্রবাহিত হতে পারে এমন পরিস্থিতি তৈরি করার জন্য দেশগুলো আহ্বান জানিয়েছে।

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশগুলো বিশেষভাবে রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর মাধ্যমে আরও স্থায়ী সমাধানের দিকে কাজ করবে, এবং কক্সবাজারের স্থানীয় জনগণকেও সমর্থন দিবে যারা উদারভাবে শরণার্থীদের আতিথেয়তা জানাচ্ছে।

    ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেইজে এই যৌথ বিবৃতি শেয়ার করে জানিয়েছে, রোহিঙ্গাদের সংকটের মূল কারণগুলো সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং রোহিঙ্গাদের ভবিষ্যত প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।

    এছাড়াও, এই ১১ দেশ রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেছে, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং তাদের বাংলাদেশে থাকা অবস্থায় নিরাপদ, সম্মানজনক জীবনযাপন করতে পারে। এই দীর্ঘমেয়াদি সংকটের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের ভবিষ্যত গঠনের জন্য তৎপরতা অব্যাহত থাকবে।

    রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াল ১১ দেশ
    পূর্ববর্তী খবরডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২
    পরবর্তী খবর নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

    আরো সংবাদ পড়ুন

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    July 3, 2026

    বিরতির পর ৪৬ মিনিটে আবারও সুইজারল্যান্ডের গোল

    July 3, 2026

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    July 3, 2026

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    July 3, 2026

    আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল সুইজারল্যান্ড

    July 3, 2026

    রামোসের শেষ মুহূর্তের জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.