Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 23 November 2026, 08:23: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা
    আন্তর্জাতিক

    লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা

    লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথিরা। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন।

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুসারে, সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ইটারর্নিটি সি’ ২৫ জন ক্রুসহ হামলার শিকার হয়।

    মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। এর মধ্যেই রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

    ইরান-সমর্থিত হুথিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইটারর্নিটি সি জাহাজে আক্রমণ করেছে এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে গেছে।

    হামলার শিকার জাহাজটির ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও অনেক ক্রুকে হুথিরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

    ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। এছাড়া বাকিদের মধ্যে একজন রাশিয়ান নাগরিক, যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।

    এর আগে, গত রোববার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক-পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ ‘ম্যাজিক সিজে’তে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তারা দাবি করেছে, জাহাজটি এমন একটি কোম্পানির মালিকানাধীন, যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

    মঙ্গলবার হুথিদের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাচ্ছেন, যার ফলে জাহাজটি ডুবে যায়। এর আগে, রোববার হামলার শিকার জাহাজ ‘ম্যাজিক সিজে’র ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করে।

    লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিলো হুথিরা
    পূর্ববর্তী খবরচমক নিয়ে ‘আয়েশা’ রূপে আসছেন কৌশানী
    পরবর্তী খবর আবারও কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

    আরো সংবাদ পড়ুন

    ইউক্রেন ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

    লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, হতাহতের শঙ্কা

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ

    November 23, 2026

    পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    November 23, 2026

    টানা ৯ দফায় কমানোর পর বাড়লো স্বর্ণের দাম

    November 23, 2026

    ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

    November 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে সচিবালয়ে এনসিপির তিন নেতা

    November 23, 2026

    হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন

    November 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.