Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 05:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
    আন্তর্জাতিক

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি সৌদি আরব।

    সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি। বুধবার (২২ জুলাই) তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় এনসেলা ও লাইলিয়া নামের দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

    হুথিদের দাবি, তাদের এ অভিযানের ফলে আরও প্রায় ১০টি জাহাজ নির্ধারিত পথ ছেড়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। সৌদি আরব অবশ্য এখনও এ দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে এই অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজে হামলার খবর পেয়েছে।

    ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রসদৃশ অজ্ঞাত এক বস্তুর আঘাতে জাহাজে আগুন লেগেছে বলে একটি ট্যাংকারের অধিনায়ক জানিয়েছেন। ক্রুরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

    এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনের সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা হুথিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। হুথিরা বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে। একই সঙ্গে তারা বলেছে, অবরোধের জবাবে অবরোধ আরোপ করা তাদের জনগণের ন্যায্য অধিকার।

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
    পূর্ববর্তী খবরঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ১০ নদীবন্দরে সতর্কতা
    পরবর্তী খবর নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

    নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 24, 2026

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    August 24, 2026

    প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

    August 24, 2026

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.