Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 21 July 2026, 06:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

    নিজেদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফরের সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদের লক্ষ্য থাকবে— এ সফরের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দেওয়া।

    সরকারের এক কূটনীতিক বলছেন, এপ্রিল মাসের স্থগিত সফরটা এখন হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে উভয়পক্ষের সম্মতি আছে। সম্ভবত আগস্টের তৃতীয় সপ্তাহে সফরটা হবে। এজন্য কাজ চলছে।
    ইসলামাবাদের নির্ভরযোগ‌্য এক‌টি কূটনৈ‌তিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২২ বা ২৩ আগস্টে ঢাকা সফরে আসার কথা রয়েছে।

    গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করে ইসলামাবাদ। এ প্রসঙ্গে সরকারের ওই কূটনীতিক বলেন, সব ঠিক হয়ে যাওয়ার পর তখন পাকিস্তান না করেছিল। প্রায় সবকিছু প্রস্তুত ছিল।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। এ ছাড়া ইসহাক দারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

    সম্প্রতি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বছরের ব্যবধানে এটি ছিল তার চতুর্থ সাক্ষাৎ। ওই সাক্ষাতে দারের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এমন এক কূটনীতিক জানান, নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রসঙ্গটি এসেছে। ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের পরপরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার কথা জানিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা বলেছে।

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, সফর নিয়ে কাজ প্রায় শেষ করা আছে। আগে কিছু অ্যাগ্রিমেন্ট হয়ত আলোচনায় ছিল না, এখন হয়ত আলোচনায় আসতে পারে; কিছু অগ্রগতিও আছে। এখনই ঠিক বলা যাবে না কয়টি চুক্তি হবে।

    গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। ঢাকায় সরকার পরিবর্তনের ফলে দক্ষিণ এশীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে আরও বাস্তববাদী এবং দূরদর্শী সম্পর্ক গড়ে উঠেছে।

    সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবরবাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ ঝাড়লেন মমতা
    পরবর্তী খবর ফ্যাসাদে পড়েছেন শাকিব খান, বললেন জয়

    আরো সংবাদ পড়ুন

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই

    টানা দশম রাতের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

    July 21, 2026

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    July 21, 2026

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    July 21, 2026

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    July 21, 2026

    কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    July 21, 2026

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই

    July 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.