Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 6 November 2026, 08:41: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
    আন্তর্জাতিক

    সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ চুক্তির বিষয়ে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। তবে চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে বিষয়টি মার্কিন কংগ্রেসের অনুমোদনের মুখোমুখি হবে।

    ওয়াশিংটনের দাবি, এই বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য এগিয়ে যাবে। প্রশাসনের ভাষ্য, এফ-৩৫ সরবরাহ হলেও আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না। একই সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা বজায় রাখার দীর্ঘদিনের মার্কিন নীতিও বহাল থাকবে।

    তবে সিদ্ধান্তটি ঘিরে উদ্বেগ রয়েছে। ইসরায়েল, যারা মধ্যপ্রাচ্যে বর্তমানে এফ-৩৫ পরিচালনাকারী একমাত্র দেশ, তারা কিন্তু রিয়াদের কাছে বিমান বিক্রির বিষয়ে আগেও আপত্তি জানিয়েছে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অংশীদারত্বের কারণে এফ-৩৫ প্রযুক্তি বেইজিংয়ের নাগালে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তিও এ কারণেই চুক্তির বিরোধিতা করেছেন।

    এমন সময় এই ঘোষণা এলো, যখন ইয়েমেনের হুতিরা মারিবের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুতিদের ভাষ্য, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি নামানো হয়েছে। তবে এ দাবির এখনও স্বাধীন যাচাই হয়নি। সংঘাতের মধ্যে বৃহস্পতিবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।

    সৌদি আরব দীর্ঘদিন ধরেই এফ-৩৫ কেনার চেষ্টা করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার, সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়াবে না। এর আগে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করেছে রিয়াদ। আর রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর ২০১৯ সাল থেকে তুরস্ক এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ রয়েছে।

    সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
    পূর্ববর্তী খবরতারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি
    পরবর্তী খবর ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের তীব্র লড়াই, নিহত অন্তত ৬৩

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.