Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 02:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। এছাড়া বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে জাপানও। উভয় দেশই বলছে, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব তা পর্যালোচনা চলছে।

    সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে মিত্রদের সহায়তা চাওয়ার পর অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘আমাদের অনুরোধ অনুযায়ী আমরা কী ধরনের অবদান রাখছি, তা আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছি। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে বিমান সরবরাহ করছি, বিশেষ করে ওই এলাকায় থাকা অনেক অস্ট্রেলীয় নাগরিকের কথা বিবেচনা করে।’

    তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে কোনও জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটি এমন কিছু নয়, যার জন্য আমাদের বলা হয়েছে বা আমরা অবদান রাখছি।’

    এর আগে জাপানও ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনা নাকচ করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনও পরিকল্পনা টোকিওর নেই।

    তিনি বলেন, ‘পাহারা দেয়ার জন্য জাহাজ পাঠানোর বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব, তা আমরা পর্যালোচনা করে যাচ্ছি।’

    বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে হরমুজ প্রণালি সুরক্ষায় সহায়তা চেয়ে আসছেন।

    এরই মধ্যে ইরান কার্যত এই সরু প্রণালিতে অবরোধ সৃষ্টি করেছে। এই সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে সানায়ে তাকাইচির।

    হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
    পূর্ববর্তী খবরসরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে ঈদের ছুটি
    পরবর্তী খবর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী

    July 2, 2026

    তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

    July 2, 2026

    শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

    July 2, 2026

    নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.