Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 12:07: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ১৪ বছরের প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর
    আন্তর্জাতিক

    ১৪ বছরের প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ১৪ বছরের প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্যপদ পেল দেশটি।

    অন্যদিকে এর মাধ্যমে ২৬ বছর পর প্রথমবারের মতো নতুন সদস্য পেল আসিয়ান। এতে করে প্রথমবারের মতো আঞ্চলিক এই জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে।

    রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

    রোববার মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। এদিনই কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।

    আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। আর তাই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

    পূর্ব তিমুর ২০১১ সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেল দেশটি।

    আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটের সদস্য দেশগুলো হলো— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

    এদিকে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব”। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন কৌশলগত অংশীদার দেশগুলোর নেতারাও এতে অংশ নিচ্ছেন।

    এছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছিল।

    প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৯৯ সালে কম্বোডিয়ার পর আসিয়ানে যোগ দেওয়া প্রথম নতুন সদস্য রাষ্ট্র এটি।

    ১৪ বছরের প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর
    পূর্ববর্তী খবরমিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী
    পরবর্তী খবর ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে বোকা হতে হয়: জাহ্নবী কাপুর

    আরো সংবাদ পড়ুন

    আর্জেন্টিনার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে মিশর

    আবারও পেনাল্টি মিস মেসির

    শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি আর্জেন্টিনা

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৩-২ গোলে মিশরের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 8, 2026

    মেসির গোলে ২-২ এ সমতায় ফিরল মিশর

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে মিশর

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মিশরের

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে মিশর

    July 7, 2026

    আবারও পেনাল্টি মিস মেসির

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.