1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

গানের মাঝে হঠাৎ খেয়াল করলেন মঞ্চের এক কোণে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে এক শিশু। বুঝতে পারলেন, ভিড়ের মধ্যে শিশুটি তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গান না থামিয়েই সুরের ছন্দে ঘোষণা দিলেন শিশুটির নাম। ভারতের কর্ণাটকের হুবলিতে এক কনসার্টে এভাবেই এক খুদে ভক্তকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম।

সনু নিগমের সেই কনসার্টে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শ্রী সাই’ নামের এক শিশু ভিড়ের মধ্যে তার স্বজনদের হারিয়ে ফেলে। বিষয়টি সনু নিগমের নজরে এলে তিনি তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেন। গান গাওয়ার তালে তালেই তিনি মাইকে শিশুটির নাম ঘোষণা করেন এবং রসিকতা করে বলেন, শ্রী সাই চলে এসো। কোথায় মা-বাবা? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। বাবা-মা তোমাকে ছাড়াই মজা করছে, জানো?

শিশুটির সঙ্গে কথা বলে সনু জানতে পারেন, সে তার মা-বাবার সঙ্গে নয় বরং কাকার সঙ্গে কনসার্টে এসেছে। তখন গায়ক পুনরায় সুরের ছলে শিশুটির কাকাকে মঞ্চের সামনে ডাকেন। ওই ব্যক্তি সামনে এলে সনু নিগম তাকে বলেন, ভাই, আপনাকে বাচ্চার দায়িত্ব দেওয়া হয়েছে আর আপনি অন্য কাজে ব্যস্ত? গায়কের এমন রসিকতায় উপস্থিত দর্শকরা হেসে উঠলেও এর মাধ্যমে দ্রুতই শিশুটির অভিভাবককে খুঁজে পাওয়া সম্ভব হয়।

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন বড় মাপের শিল্পীর দায়িত্ববোধ ও মানবিকতা কেমন হওয়া উচিত, সনু নিগম সেটিই প্রমাণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

কনসার্টে নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
শেষ হলো নির্বাচনি প্রচারণা

শেষ হলো নির্বাচনি প্রচারণা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.