Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 07:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » বিসিবির কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি
    খেলাধুলা

    বিসিবির কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিসিবির কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি

    বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (৭ এপ্রিল) এই পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

    আগের কমিটি ভেঙে এরই মধ্যে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।

    মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তার আগে তিনি এনএসসির গঠিত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

    তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।

    প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার মধ্যেই বিলুপ্ত হলো। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই বিসিবিকে বয়কট করেছিলেন অনেক ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি দল। একই কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। তার ওপর আবার বিদ্রোহী কাউন্সিলরদের দেয়া চিঠির ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করেছে এনএসসি। তদন্তের পর বিলুপ্তই করা হলো কমিটি।

    বুলবুলের নেতৃত্বে কমিটি গঠনের পর পদত্যাগই করেছিলেন ৭ জন পরিচালক। এর মধ্যে গত শনিবারের বোর্ড সভার দিনই পদত্যাগ করেন চারজন। বোর্ড সভা শেষেই পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান। পরে রাত ১০টার দিকে পদত্যাগপত্র দেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরি। এরপর গভীর রাতে পদত্যাগ করেন মঞ্জুর আলমও। পদত্যাগ করা আগের ৩ পরিচালক হলেন- ইশতিয়াক সাদেক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন।

    বিসিবির কমিটি বিলুপ্ত তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি
    পূর্ববর্তী খবরদেশে ভূকম্পন অনুভূত
    পরবর্তী খবর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    আরো সংবাদ পড়ুন

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    আত্মঘাতী গোলে কেপ ভার্দের হৃদয়ভঙ্গ, অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী 

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.