Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 03:34: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

    এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়ে পড়াশোনায় মনোনিবেশের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার ফল প্রকাশের পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।

    সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

    এ বছর পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
    অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী লিখেছেন, প্রিয় শিক্ষার্থীরা, যারা এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারোনি, আজ তোমাদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমি জানি, আজকের দিনটি তোমাদের জন্য খুবই বেদনার আর হতাশার।

    বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা আর নিজের ভেতরের অস্বস্তি-সব মিলিয়ে মনে হতে পারে সবকিছু বুঝি থেমে গেল। না, থামেনি। কিছুই থামেনি। তিনি আরও লিখেছেন, আজকের ফলাফল তোমার পরিচয় নয়। এটি কেবল পরীক্ষার সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তোমার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন-এসবের কোনো নম্বর হয় না।

    শিক্ষামন্ত্রী বলেন, আমি অনুভব করতে পারি, এই সময়টা তোমাদের জন্য কত কষ্টকর। আমি নিজেও তোমাদের এই কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি। প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়ের তুলনা, সহপাঠীদের উপেক্ষা—সব মিলিয়ে তোমাদের ওপর হয়তো এক গভীর হতাশা ভর করেছে।

    অভিভাবকদের উদ্দেশে তিনি লিখেছেন, আপনার সন্তান হয়তো আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনার মুখের দিকে তাকাতে। এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভর্ৎসনার চেয়ে দরকার একটু আদর, স্নেহময় কথা। ঘরটিকে ওর জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন।

    শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিন। কেন সে পিছিয়ে পড়ল, সেই কারণ খুঁজে বের করা আমাদের দায়িত্ব; ব্যর্থতার দায় কেবল শিশুটির নয়, আমাদেরও।

    সবশেষে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লিখেছেন, তোমার জীবনের গল্প আজ শেষ হয়নি। একসময় দেখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা হয়নি। অনেক দিন পরে যখন তুমি জীবনে সফল হবে, তখন আজকের দিকে তাকিয়ে দেখো-মনে হবে, অযথাই তুমি হতাশ হয়েছিলে। আমি বিশ্বাস করি, তোমরা একদিন এই দুর্ভাগা দেশকে নক্ষত্রের পথে উড়িয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। তোমাদের সেই যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পাশে আছে, ছিল, থাকবে।

    তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী
    পূর্ববর্তী খবরএসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
    পরবর্তী খবর প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

    ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

    টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

    August 11, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    August 11, 2026

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    August 11, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

    August 11, 2026

    তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

    August 11, 2026

    এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.