Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 12:34: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী
    শীর্ষ সংবাদ

    শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে প্রধানমন্ত্রী

    শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কোন শিক্ষার্থী যেন শিক্ষাবঞ্চিত না হয়, সরকার দেশে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা পেশা কখনই ‘উপায়হীন বিকল্প’ কিংবা একটি সাধারণ চাকরির মতো হতে পারে না। বরং শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজাচ্ছে।

    তিনি বলেন, বাস্তবতার নিরিখে সরকার নতুন শিক্ষা সিলেবাস তৈরি করছে। চলতি বছরেই সেই সিলেবাসের বই পাবে শিক্ষার্থীরা। প্রযুক্তি কখনোই শিক্ষার বিকল্প নয়। তবে সনদ নির্ভর জ্ঞানের পরিবর্তে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা জরুরি।

    তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছেন একজন শিক্ষার্থীর জন্য রোল মডেল। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের কাছে প্রয়োজন ও প্রিয়জন হয়ে ওঠে, তাহলে শিক্ষা-দীক্ষার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়ে উঠবে।

    শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে আগামী ৫ বছরে শিক্ষাখাতে বাজেটের পরিমাণ আরও বাড়ানো হবে। এসময় নৈতিক ও চরিত্র গঠন শিক্ষার মূল উদ্দেশ্যে হওয়া উচিত মন্তব্য করে শিক্ষার্থীদের সত্যবাদিতা, দায়িত্ববোধ, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলাবদ্ধ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
    এসময় দেশের সকল স্তরের শিক্ষকদের ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শতাধিক শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান।

    শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবরচিকিৎসাক্ষেত্রে নোবেল জিতলেন তিনজন
    পরবর্তী খবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

    আরো সংবাদ পড়ুন

    ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি

    দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    ডিবির কাছে হস্তান্তর করা হলো সাঈদ খোকনকে

    November 17, 2026

    মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.