Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 27 August 2026, 04:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » স্বাস্থ্য » হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
    শীর্ষ সংবাদ

    হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক আলোচনা সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম মোকাবিলার চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে চায় সরকার। এজন্য সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম এবং চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

    মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণ রাখতে হবে। এসব রোগীর কাছ থেকে চিকিৎসকদের ভিজিট ফি নেয়া হবে না; শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

    মন্ত্রী জানান, সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংসে সারা দেশে সমন্বিত কার্যক্রম চালানো হবে। হাসপাতালগুলোকে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিন দিনের মধ্যে মজুত পরিস্থিতির হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে।

    ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, ব্রাজিল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে ডেঙ্গুর ভ্যাকসিন ব্যবহৃত হলেও এটি এখনো বিশ্বব্যাপী সর্বজনীনভাবে অনুমোদিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত হলে ভবিষ্যতে ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সরকার বিবেচনা করবে। তবে আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে না।

    বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এ পর্যন্ত চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সরকার চেষ্টা করছে যেন ডেঙ্গু সংক্রমণ শূন্যের কোঠায় রাখা যায়। এজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম, ওষুধ ছিটানো এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    মশকনিধন কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ভারত থেকে আমদানি করা হয় এবং পরীক্ষাগারে এর মান যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে স্প্রে কার্যক্রমে অনিয়মের অভিযোগ রয়েছে, যেখানে ওষুধের সঙ্গে কেরোসিন মেশানো হয়। বিষয়টি সিটি করপোরেশন তদারকি করছে।

    তিনি আরও বলেন, “সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। তাই করপোরেট সেক্টরসহ সবাইকে নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। করোনা ও হামের মতো ডেঙ্গুর বিরুদ্ধেও সম্মিলিতভাবে লড়াই করতে হবে।”

    এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। আগামী শনিবার থেকে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হবে। একই দিন ডেঙ্গুবিরোধী জনসচেতনতা তৈরিতে একটি র‍্যালিরও আয়োজন করা হবে।

    সভায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবররামিসা হত্যা: সাক্ষ্যগ্রহণ শুরু, জবানবন্দি দিলেন বাবা
    পরবর্তী খবর নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 27, 2026

    ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

    August 27, 2026

    যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

    August 27, 2026

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    August 27, 2026

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    August 27, 2026

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.