Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 03:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি
    জাতীয়

    এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি

    এনআইডি সেবা পেতে গিয়ে জনসাধারণ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে জিরো টরালেন্স ঘোষণা করেছেন তিনি।

    নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেছেন, সাধারণ মানুষ যাতে সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন; অভিযোগ যেন আর শুনতে না হয়।

    বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চাই। সেবা পেতে হয়রানি হচ্ছে—এই শব্দ যেন আর শুনতে না হয়। ব্লেম গেম করে সেবা দেওয়া যাবে না। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে। মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন। জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন।

    এ এম এম নাসির উদ্দিন বলেন, চ্যালেঞ্জ আছে, আমরা সমাধান চাই। এনআইডিকেন্দ্রিক হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই। মানুষ যেন দুর্নীতিতে না জড়ায়। এত আবেদন দেখতে চাই না। সব জায়গার মানুষ ডাউনলোড বোঝে না। সমাধানগুলো সহজ করুন। ন্যূনতম কাগজপত্র হলেই যেন মানুষ সেবা পায় এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

    তিনি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।

    এনআইডিকেন্দ্রিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি চান উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয়।

    নাগরিকদের আবেদনের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

    এ এম এম নাসির উদ্দিন বলেন, কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না—এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।

    একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে কারও জন্মনিবন্ধন ঠিক নেই, কারও শিক্ষাগত সনদে সমস্যা—এ ধরনের নানা অজুহাত সামনে আসে। এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তার ভাষায়, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।

    সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করার মতো কাজ সহজ নয়। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

    এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দেন তিনি।

    এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে তার পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয়ও বিবেচনায় নিয়ে সমাধান বের করতে হবে।

    স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থার বিষয়েও কর্মশালায় পরামর্শ চান এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারব না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।

    এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়। বক্তব্যের শেষে তিনি কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কামনা করে এনআইডিকেন্দ্রিক সব ধরনের হয়রানি ও দুর্নীতি বন্ধের প্রত্যাশা ব্যক্ত করেন।

    এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি
    পূর্ববর্তী খবরমহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
    পরবর্তী খবর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

    আরো সংবাদ পড়ুন

    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

    মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

    ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

    মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    জেনসেন হুয়াংকে আর এনভিডিয়ার সিইও হিসেবে ফেরানো হবে না: বোর্ড চেয়ারম্যান

    November 18, 2026

    ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

    November 18, 2026

    পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

    November 18, 2026

    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

    November 18, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    November 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.