Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 27 September 2026, 05:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
    জাতীয়

    এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

    শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য।

    উদ্বোধনী অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিদের দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান করেন।
    বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক আমলা ও প্রথিতযশা অ্যাকাডেমিশিয়ানরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ এলাকার সমস্যাগুলো যথাযথভাবে সংসদে উপস্থাপন করা যায়।

    এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই পুরো প্রক্রিয়া তদারকি করছেন। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কর্মশালায় জাইমা রহমানকেও উপস্থিত থাকতে দেখা গেছে।

    এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    পূর্ববর্তী খবরট্রাম্পের ইরান যুদ্ধ থামানোর প্রস্তাব প্রত্যাখ্যান
    পরবর্তী খবর ইফতারে যেসব খাবার শরীর সতেজ ও চাঙা রাখে

    আরো সংবাদ পড়ুন

    বনানীতে বহুতল ভবনে আগুন

    প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া শিক্ষকদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

    ১৭ বছরের ক্ষতি ১৭ দিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

    শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

    তিন জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

    আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বনানীতে বহুতল ভবনে আগুন

    September 26, 2026

    প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া শিক্ষকদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

    September 26, 2026

    ১৭ বছরের ক্ষতি ১৭ দিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

    September 26, 2026

    শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

    September 26, 2026

    ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    September 26, 2026

    ইরানের শান্তি প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ ট্রাম্পের

    September 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.