Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 03:25: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
    শীর্ষ সংবাদ

    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতেহা পাঠ করেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    জুমার নামাজ আদায়ের পর তিনি সমাধিস্থলে উপস্থিত হন এবং ফুল দিয়ে প্রয়াত এ দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

    সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
    শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় এ শপথ হবে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

    মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এ হলটিতে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

    এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন। দীর্ঘ ৩৫ বছর পর দেশে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়।

    নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
    পূর্ববর্তী খবরচাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী
    পরবর্তী খবর বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

    আরো সংবাদ পড়ুন

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

    প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

    August 21, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

    August 21, 2026

    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    August 21, 2026

    চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

    August 21, 2026

    হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

    August 21, 2026

    ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

    August 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.