Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 1 October 2026, 01:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    শীর্ষ সংবাদ

    সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশব্যাপী অপরাধ দমনে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যৌথবাহিনী গঠনের কোনো প্রকাশ্য ঘোষণা দিইনি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার সমন্বিত অপারেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। সেই অভিযানে পুলিশ, বিজিবি ও অন্যান্য ফোর্সের পাশাপাশি আনসার ব্যাটালিয়নও থাকবে।”

    তিনি আরও স্পষ্ট করেন যে, অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান চালানোর চিন্তাভাবনা সরকারের নেই। মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মিত ও সমন্বিত উদ্যোগ রয়েছে, সেটিই বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

    আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যাদের দায়িত্ব অবহেলা আমাদের নজরে আসছে, আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল প্রসিডিং) এবং প্রয়োজনে ফৌজদারি অপরাধে আইনি ব্যবস্থা নিচ্ছি। এই বার্তা আমরা সব জায়গায় পৌঁছে দিয়েছি।”

    এ সময় তিনি ডিসেম্বর মাস নিয়ে বিভিন্ন মহলের গুঞ্জনের বিষয়ে বলেন, “আপনারা ডিসেম্বর-ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।”

    গত ছয়-সাত মাসে ঢাকার ট্রাফিক সিস্টেমে দৃশ্যমান উন্নতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পুলিশ, রোড ডিভিশন ও অন্যান্য বিভাগের সমন্বিত প্রচেষ্টায় ট্রাফিকে ইতিবাচক পরিবর্তন এসেছে। সড়ক খনন কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে তিনি জানান, এখন থেকে একসাথে পুরো রাস্তা না খুঁড়ে নির্দিষ্ট অংশ নিয়ে কাজ শেষ করে পুনর্নির্মাণ করার পর নতুন অংশে হাত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের ফলে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন ট্রাফিক আইন মানতে শুরু করেছে এবং বাম পাশের লেন ফাঁকা রাখার মতো ইতিবাচক পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে।

    সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবরডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫
    পরবর্তী খবর আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের ব্যাপক হামলা, নিহত অন্তত ২২

    আরো সংবাদ পড়ুন

    চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

    একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

    রাষ্ট্রপতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

    জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের ব্যাপক হামলা, নিহত অন্তত ২২

    October 1, 2026

    সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 2026

    ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

    September 30, 2026

    যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

    September 30, 2026

    নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

    September 30, 2026

    ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

    September 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.