Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 01:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
    জাতীয়

    সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য ছয় মাসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নিযুক্ত ৬ সিটি করপোরেশনের প্রশাসক দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা চাই বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। ঢাকা সিটি করপোরেশনসহ ঢাকার বাইরের সব সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধি আসার পূর্ব পর্যন্ত সরকার আমাদের প্রশাসক হিসেবে জনগণের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে। প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী উনি চায় প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ আয়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে। সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে।

    তিনি আরও বলেন, আমরা এখনো অফিসে যোগদান করতে পারিনি। আমরা আগামীকাল থেকে অফিসে যাব। আমাদের কর্মকর্তারা আছেন, তাদের সঙ্গে মিটিং করে আমরা একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নিশ্চয়ই আপনারা জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চেয়ারে বসে থাকার লোক নই। চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই স্ব উদ্যোগে জনগণকে সঙ্গে নিয়ে কাজগুলো করব।

    খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ছয় মাসে একটা প্যাকেজ করেছেন। সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা বলেছেন। ছয় মাস পরেই এ বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কি হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন।
    তিনি বলেন, আমরা শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি করতে চাই।

    গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, আজকে আমরা প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই সিটি কর্পোরেশনে আমরা আগামী ছয় মাসের মধ্যে যে যে প্রকল্পগুলো নেব এবং সেটা যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি।

    তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। এ বিষয়ে সরকার আমাদের সব ধরনের সহযোগিতা দেবে। গাজীপুর যেহেতু একটি শিল্প এলাকা, এখানকার রাস্তাঘাটে প্রচুর ময়লা-আবর্জনা রয়েছে। এছাড়া ইন্টারনেটের তারগুলোও যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব নিয়ন্ত্রণে এনে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে আগামী বর্ষার আগেই একে ‘গ্রিন সিটি’তে রূপান্তর করতে হবে। আমরা আগামী ছয় মাসের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সরকারকে কথা দিয়ে এসেছি এবং এই সময়ের মধ্যেই আমরা সব কাজ সম্পন্ন করব।

    সিটি করপোরেশনে জনগণের ভোগান্তি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
    পূর্ববর্তী খবরবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল
    পরবর্তী খবর ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.