Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 10:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে: উপদেষ্টা আদিলুর
    শীর্ষ সংবাদ ১

    গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে: উপদেষ্টা আদিলুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে: উপদেষ্টা আদিলুর

    গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, তাহলে আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। হ্যাঁ ভোট দিতে হবে।

    তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

    বান্দরবান জেলা প্রশাসন আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভাকক্ষে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা আদিলুর রহমান খান সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি এই গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি স্বৈরাচার যেন আর কখনও ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

    গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা শেষে উপদেষ্টা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চড়-ই পাড়া এলাকায় পাহাড়ী নারী-পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগ দেন। পরে এডিবির অর্থায়নে বান্দরবানে জেলা শহরের কালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

    এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার আবদুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে: উপদেষ্টা আদিলুর
    পূর্ববর্তী খবরখালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, সপরিবারে এলেন তারেক রহমান
    পরবর্তী খবর ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

    আরো সংবাদ পড়ুন

    আবারও পেনাল্টি মিস মেসির

    শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি আর্জেন্টিনা

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেল বেলজিয়াম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আবারও পেনাল্টি মিস মেসির

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল মিশর

    July 7, 2026

    শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি আর্জেন্টিনা

    July 7, 2026

    জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

    July 7, 2026

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    July 7, 2026

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.