Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 6 August 2026, 11:21: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান
    রাজনীতি

    জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

    রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    জলাবদ্ধতা সমস্যা ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের সব রকমের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের এই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই অনেকে তাদের স্বজনদের হারিয়েছে।

    তিনি বলেন, ২০২৪ এর যেই গণ-অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানে উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার মানুষের বিশাল অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

    একইসঙ্গে আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে।

    এ ছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।

    বিএনপি চেয়ারম্যান বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

    এর আগে, বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহ নির্বাচনি সমাবেশ করতে রওয়না হন তারেক রহমান। সেখানে সমাবেশ শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১২টায় সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

    উত্তরায় তারেক রহমান জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে
    পূর্ববর্তী খবরবিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
    পরবর্তী খবর ইরানে হামলায় আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব

    আরো সংবাদ পড়ুন

    জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    প্রযুক্তি কিনে নয়, উদ্ভাবনের মাধ্যমেই অর্জিত হবে অর্থনৈতিক সার্বভৌমত্ব: ববি হাজ্জাজ

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

    ৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    একলাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

    August 6, 2026

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর

    August 6, 2026

    ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প, দিয়েছেন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও

    August 6, 2026

    হরমুজ প্রণালীতে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান

    August 6, 2026

    দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

    August 6, 2026

    বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    August 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.