Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 4 August 2026, 06:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী
    রাজনীতি

    দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে

    দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিরলস কাজ করছে ওয়াসা। এরইমধ্যে হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে। তবে সময় লাগবে। কারণ সুয়ারেজ লাইন রয়েছে। এসব লাইন দাশেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এছাড়া দূষণ রোধে ছয় মাসের মধ্যে সোসাইটিগুলোকে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    মীর শাহে আলম বলেন, ঈদের পরদিন থেকে ঢাকা শহরের কোথায় কী অবস্থা তা নিজে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে চার ঘণ্টা ঘুরে দেখেছেন তিনি। কাজের গাফিলতি দেখলে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

    তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটিতে জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কাজের গতি কিছুটা বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে।

    যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ড্রেনে সরাসরি ময়লা ফেললে তা লেকে আসে। ফলে প্রতিনিয়ত লেক পরিষ্কার করলেও সেটি আবার আগের রূপে ফিরে যাচ্ছে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে আমাদের দেওয়া নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। তবে আমাদের পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

    দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরহাজিদের ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন উপহার দিচ্ছে সৌদি সরকার 
    পরবর্তী খবর শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা

    আরো সংবাদ পড়ুন

    ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

    ৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

    August 4, 2026

    ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে: আরাঘচি

    August 4, 2026

    গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘মতপার্থক্য’ রয়েছে: নেতানিয়াহু

    August 4, 2026

    ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

    August 4, 2026

    পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

    August 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.